দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১ মার্চ ২০২৬ ইং: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে স্পষ্টীকরণ দিল তেহরান। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনেইয়ের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমাজমাধ্যমে সেই ঘোষণা করেন। কিন্তু ইরানের তরফে এই খবর উড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বার। তারা দাবি করেছে, তাদের নেতা অক্ষত এবং নিরাপদে রয়েছেন। কিন্তু, রবিবার সকালে ইরানের সরকারি সংবাদমাধ্যম খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে। যৌথ বাহিনীর হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আক্ষ্যান দিয়েছে তেহরান।