‘পার্টি উইথ এসআরকে’
সানফিস্ট ডার্ক ফ্যান্টাসি ‘পার্টি উইথ এসআরকে’ অভিযান শুরু করল এক অভিনব লাইভ হোর্ডিং পার্টির মাধ্যমে। এই আয়োজন ভক্তদের জন্য এক বিরল সুযোগ তৈরি করে দেয়, যেখানে আউটডোর মিডিয়া এবং লাইভ অভিজ্ঞতার সীমারেখা একেবারে মুছে গিয়েছিল।
নতুন প্রোডাক্ট
জিলেট অভিষেক শর্মাকে নিয়ে নির্মিত একটি প্রচারাভিযানের মাধ্যমে সম্পূর্ণ নতুন জিলেট গার্ড ৩-ইন-১ বাজারে আনার ঘোষণা করেছে। এই উদ্ভাবনের মুখ হিসেবে অভিষেক রয়েছেন ‘বড়ে লিগ কা শেভ’ নামক প্রচারাভিযানে।
এলপিজি সরবরাহ
বাণিজ্যিক এলপিজির প্রাপ্যতা নিয়ে চলমান চ্যালেঞ্জের প্রেক্ষাপটে, ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার শহরের রেস্তোরাঁ শিল্পের জন্য বিকল্প জ্বালানি হিসেবে পাইপড ন্যাচারাল গ্যাসের উপযোগিতা যাচাই করতে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা শুরু করেছে।
ঐতিহাসিক সাফল্য
ও. পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি (জেজিইউ) কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সটি র্যা ঙ্কিং বাই সাবজেক্ট ২০২৬- এক ঐতিহাসিক বৈশ্বিক মাইলফলক অর্জন করেছে। আইন ও লিগ্যাল স্টাডিজে জেজিইউ এখন বিশ্বে ৩৫ নম্বরে উঠে এসেছে-যা একটি ঐতিহাসিক সাফল্য বলে দাবি করা হয়েছে।
তিনটে নতুন শোরুম
পশ্চিমবঙ্গ জুড়ে আজ তিনটে নতুন শোরুম উদ্বোধন করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এর ফলে রাজ্যে তার উপস্থিতি আরও জোরদার হল এবং ভিআইপি রোড, শ্রীরামপুর, কাঁচরাপাড়া আর কলকাতায় মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের গয়নার সম্ভার আরও বেশি মানুষের নাগালে এসে গেল। এই লঞ্চগুলোর মাধ্যমে এই ব্র্যান্ডের নেটওয়ার্কে ঢুকে পড়ল পশ্চিমবঙ্গের ১০ খানা শোরুম, যা এই অঞ্চলের বিশ্বস্ত খুচরো গয়না বিক্রেতা হিসাবে তার অবস্থান আরও জোরদার করল।