নানারকম খবর

তানিশ্কের নতুন কালেকশন উদ্বোধনে মিমি

তনিশ্ক উন্মোচন করল ‘হুইজ’

পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার প্রাক্কালে, টাটা গোষ্ঠীর বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড তনিশ্ক এবার নজর দিচ্ছে ন্যাচারাল জেমস্টোন জুয়েলারির দিকে—যা বর্তমানে দেশের ক্রেতাদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এই সংস্থা নিয়ে এসেছে তাদের নতুন কালেকশন ‘হুইজ’, যা এই ক্যাটেগরিতে ব্র্যান্ডের নতুন দিশা তুলে ধরে। আধুনিক বাঙালি নারীরা এখন এমন গয়না খুঁজছেন, যেখানে থাকবে স্বাতন্ত্র্য, ব্যক্তিত্বের ছাপ, আর একসাথে তারুণ্যের আকর্ষণ ও পরিশীলিত রুচির মেলবন্ধন। এই পরিবর্তিত চাহিদাকে মাথায় রেখেই তনিশ্ক্ ন্যাচারাল জেমস্টোন জুয়েলারিকে এক বিশেষ মাত্রায় পৌঁছে দিতে চাইছে—যাতে তা দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে বিশেষ অনুষ্ঠান, দুই ক্ষেত্রেই সমানভাবে সামঞ্জস্যপূর্ণ। কলকাতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উন্মোচিত হল এই কালেকশন, যেখানে ডিজাইন, কারিগরি দক্ষতা এবং সমসাময়িকতার মেলবন্ধন ঘটেছে। এর মাধ্যমে তনিশ্ক্ আরও একবার বাংলার সঙ্গে তাদের গভীর সংযোগ এবং ক্রেতাদের চাহিদা সম্পর্কে সম্যক ধারণার কথা তুলে ধরেছে। রেড কার্পেটে নজর কাড়েন মিমি চক্রবর্তী, যিনি এই কালেকশনের ভাবনা ও মেজাজকে নিজের উপস্থিতিতে জীবন্ত করে তোলেন। কালেকশনটি সম্পর্কে বলতে গিয়ে তনিশ্কের সার্কেল বিজনেস হেড, ইওয়ান অলোক রঞ্জন বলেন, “‘Hues’-এর মাধ্যমে আমরা বাংলায় নিয়ে এসেছি এমন একটি কালেকশন, যা একদিকে সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত, অন্যদিকে আজকের ক্রেতার বদলে যাওয়া রুচি ও পছন্দকেও প্রতিফলিত করে। বিয়ে কিংবা উৎসব—সব ক্ষেত্রেই এখন গয়নায় ব্যক্তিত্বের ছাপ ও ডিজাইনের গুরুত্ব স্পষ্টভাবে বাড়ছে। এই কালেকশনের মাধ্যমে আমরা এমন কিছু উপস্থাপন করতে চাই, যেখানে বহুমুখিতা, নিখুঁত কারিগরি এবং স্বতন্ত্র পরিচয়ের এক শক্তিশালী অনুভূতি মিলেমিশে যায়—যা আধুনিক বাঙালি নারীর সঙ্গে গভীরভাবে সংযোগ তৈরি করে। ‘হুইজ’ শুধু গয়নার রঙের গল্প নয়, বরং তার পরিচয়ের নানা দিককে উদযাপন করার এক মাধ্যম।”

কুকওয়্যার রেঞ্জ

টিটিকে প্রেস্টিজ তাদের সম্পূর্ণ নতুন ট্রাই-প্লাই অরাম কুকওয়্যার রেঞ্জ বাজারে আনার ঘোষণা করেছে, যা আধুনিক ভারতীয় রান্নাঘরের জন্য বিলাসিতা এবং চমৎকার কার্যক্ষমতা একত্রিত করতে প্রস্তুত করা হয়েছে। ট্রাই-প্লাই অরাম রেঞ্জটিতে দুটি বহুমুখী পণ্য রয়েছে—কাঁচের ঢাকনাযুক্ত কড়াই এবং কাঁচের ঢাকনাযুক্ত ফ্রাই প্যান—যা দৈনন্দিন রান্নার নানা ধরনের প্রয়োজনীয়তা মেটানোর জন্য ডিজাইন করা হয়েছে।

‘সুগার ফ্রি’ কুকিজ়

আইটিসি ফুডস-এর ‘বেটার-ফর-ইউ’ বিস্কুট রেঞ্জ আইটিসি সানফিস্ট ফার্মলাইট তাদের সম্ভারে যোগ করল একেবারে নতুন ‘সুগার ফ্রি কুকিজ়’-এর রেঞ্জ। এই উদ্যোগ আইটিসি-র ‘হেল্প ইন্ডিয়া, ইট বেটার’-এর আদর্শের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এই সম্ভারের প্রথম পর্যায়ে এসেছে দুটি ভ্যারিয়েন্ট—চকো নাট কুকিজ় এবং হ্যাজ়েলনাট ও ওটস্ কুকিজ়। উভয় বিকল্পই প্রোটিনের উৎস এবং এগুলির মধ্যে কোনওট্রান্স-ফ্যাট নেই। এছাড়াও হ্যাজ়েলনাট ও ওটস্ ভ্যারিয়েন্টটি ল্যাকটোজ-মুক্ত।

Sumit Chakraborty: