নতুন বছরের শুরুতেই কলকাতায় দু’বার আসতে পারেন প্রধানমন্ত্রী, উদ্বোধন হতে পারে মেট্রোর নতুন রুটের

কলকাতা, ২৫ নভেম্বর– নতুন বছরের শুরুতেই কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই মাসে দু’দিন কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে, সূচিতে বড় কোনও বদল না-হলে, জানুয়ারি মাসের ৭ এবং ২৭ তারিখ কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। এই দু’দিনের মধ্যে যে কোনও একদিন সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত পূর্ণাঙ্গ মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন মোদি।

            কলকাতায় ৭ জানুয়ারী থেকে বসছে প্রবাসী বাঙালিদের সম্মেলন। সেই সম্মেলনকে কেন্দ্র করে সরকারি স্তরে তৎপরতা তুঙ্গে। আর সেই সম্মেলনের উদ্বোধনে হাজির থাকার কথা প্রধানমন্ত্রীর। আবার ২৭ জানুয়ারি গ্লোবাল এনার্জি সামিট অনুষ্ঠিত হবে কলকাতায়। যেখানে যোগ দেবেন ৮০টি দেশের প্রতিনিধিত্ব থাকবে। সেই অনুষ্ঠানেরও উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। নবান্ন সূত্রে খবর, মেট্রো কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে সমন্বয় করে যে কোনও একদিন বহু প্রতীক্ষিত মেট্রো রুটের সূচনা হতে পারে। গত সপ্তাহেই দিল্লি গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকার চায় প্রধানমন্ত্রীর হাত দিয়েই মেট্রোর সূচনা হোক। শুভেন্দুর ব্যাখ্যা ছিল, “২০১৪ সাল থেকে কলকাতা মেট্রোর সম্প্রসারণের জন্য মোদীজিই ধাপে ধাপে ১০ হাজার কোটি টাকার বেশি দিয়েছেন।”

            গত সপ্তাহেই দিল্লি গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকার চায় প্রধানমন্ত্রীর হাত দিয়েই মেট্রোর সূচনা হোক। শুভেন্দুর ব্যাখ্যা ছিল, “২০১৪ সাল থেকে কলকাতা মেট্রোর সম্প্রসারণের জন্য মোদীজিই ধাপে ধাপে ১০ হাজার কোটি টাকার বেশি দিয়েছেন।” প্রতিক্ষিত সেই মেট্রো পরিষেবার এবার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সেই উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।    

Sumit Chakraborty: