১৪৯ সমবায় সমিতির হাতে নিয়োগপত্রপ তুলে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৪ নভেম্বর– ওবিসি জট কাটিয়ে ফের নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে বাংলায়। সমবায় দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, পূর্বতন সরকারের আমলে পরীক্ষা হলেও নিয়োগ হতো না। এদিন ১৪৯ সমবায় সমিতির পরিদর্শককে নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী।

            শুভেন্দুর অভিযোগ, গত ১৫ বছরে আগের সরকার কোনও কাজ করেনি। তৃণমূল আমলে সমবায় ক্ষেত্রে বিপর্যয় নেমে আসে। রাজ্যে সমবায় দপ্তরে কাজের অনেক সুযোগ রয়েছে। মেধার ভিত্তিতে সেই সুযোগ দেবে নতুন সরকার। আগের সরকারের আমলে পরীক্ষা হলেও নিয়োগ হত না। জনগণের করের টাকা সুপ্রিম কোর্টে খরচ করত বিগত সরকার। তার অভিযোগ, “বিগত সরকার ওবিসি জট পাকিয়েছিল। আমরা জট কাটাচ্ছি।” রাজ্যে পালাবদলের পর কলকাতা পুলিশের প্রায় ৬ হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবিষয়ে মুখ্যমন্ত্রী জানান, আগের সরকার নির্বাচিত হলে পুলিশে নিয়োগ হত না। পাশাপাশি তিনি জানান, রাজ্যে ১২ হাজার পুলিশ নিয়োগ হবে। অন্যদিকে সমবায় দপ্তরেও ব্যাপক নিয়োগ হতে চলেছে। ২০০-র বেশি কো-অপারেটিভ ইন্সপেক্টর নিয়োগ হবে। মুখ্যমন্ত্রী জানান, আগের সরকার যে ভুল করেছিল তা এই সরকার করবে না।

Sumit Chakraborty: