তারেক রহমান জুন মাসে ভারত সফরে যেতে পারেন!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধ:-বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসে সরকারি সফরে ভারত যেতে পারেন। মঙ্গলবার সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী জানান, জুন মাসে প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে।প্রধানমন্ত্রী চিন সফরেও যেতে পারেন।তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

ড. খলিলুর রহমান তিনদিনের সফরে চিন যাচ্ছেন। তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে পুশ-ইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ।
চিন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কি না— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি চিন যাচ্ছি। সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, চিনা সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চিন সফরে যাচ্ছেন।আগামী ৭ মে পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন।

সফরকালে তিনি চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারের সমন্বয় নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে।

সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী চিনের গণরাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এই সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

Dainik Digital: