পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে কী ফিরহাদ, জল্পনা তুঙ্গে

কলকাতা, ২৩ জুলাই- বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়েও ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। এই কমিটির সদস্য হিসাবে পাঁচ জনের নাম জমা দিয়েছে ঋতব্রত তৃণমূল। এক জনের নাম জমা দিল কালীঘাট তৃণমূল। বিধানসভার প্রথা অনুযায়ী, এই কমিটির কুড়ি জন সদস্যের মধ্যে ৬ জনই বিরোধী দলের বিধায়ক হয়ে থাকেন। বিধানসভার ঐতিহ্য অনুযায়ী, পিএসি চেয়ারম্যান পদটি বিরোধীদের। শোনা যাচ্ছে, পিএসি চেয়ারম্যান হতে পারেন ফিরহাদ হাকিম। তিনি বর্তমানে ঋতব্রত শিবিরের। সুতরাং এক্ষেত্রেও ‘ব্রাত্য’ই থেকে যেতে পারে ‘কালীঘাট তৃণমূল’। বিজেপিতে থাকা ‘তৃণমূল ঘনিষ্ঠ’ মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা নিয়ে অতীতে বিতর্ক দানা বেঁধেছে। সেই ‘মুকুল দাওয়াই’তেই ‘কালীঘাট তৃণমূল’কে কিস্তিমাত দেওয়া হবে, প্রশ্ন রাজনৈতিক মহলের।

            অন্যদিকে, পিএসি-র জন্য ‘কালীঘাট তৃণমূলে’র তরফে বর্ষীয়ান বিধায়ক অশোক দেবের নাম জমা পড়েছে। ঋতব্রত শিবিরের ৫ জনের নাম জমা পড়েছে। তারা হলেন বিপ্লব মিত্র, ফিরহাদ হাকিম, গোলাম রাব্বানি, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায়। বাকি ১৪ জনই হলেন শাসকদলের বিধায়ক। বিধানসভা সূত্রে খবর, অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্য়ায়, সোনম লামা, সৌরভ শিকদার, সুব্রত ঠাকুর, স্বপনকুমার দাস।

            পূর্বতন তৃণমূল সরকারের আমলে পিএসি-র চেয়ারম্যান পদটি নিয়ে বারবার বির্তক তৈরি হয়েছে।  সেই সময় বিরোধী দলের বিধায়কদের পিএসি চেয়ারম্যান পদটি দেওয়া হয় ঠিকই। তবে ওই বিধায়করা তৎকালীন শাসক শিবির তৃণমূল ঘনিষ্ঠ বলেই অভিযোগ ওঠে। মুকুল রায়, মানস ভুঁইয়া, সুমন কাঞ্জিলালের মতো বিধায়কদের পিএসি চেয়ারম্যান করা নিয়ে বিতর্ক দানা বাঁধে। সে কারণে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিনি পিএসির সমস্ত বৈঠক বয়কট করেন। এবার যদি বিদ্রোহী তৃণমূল বিধায়কদের মধ্যে কেউ এই পদে আসনে তাহলে ফের কালীঘাট তৃণমূল নতুন অস্ত্র পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।   

Sumit Chakraborty: