গণতন্ত্রের উৎসবে সামিল রেকর্ড ভোটার

কলকাতা, ২৮ এপ্রিল- প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোটদান। এদিন সকাল ৯ টার মধ্যেই ভোট পড়ে ১৮.৩৯ শতাংশ। সকাল ১১ টা পর্যন্ত সেই ভোটদারের হার বেড়ে দাঁড়ায় ৩৯.৯৭ শতাংশ। দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৬১ শতাংশ। আর বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার প্রথম দফাকেও ছাপিয়ে গেল, ৮৯.৯৯ শতাংশ। এদিন বাংলার সাত জেলার ১৪২ টি আসনে ভোটগ্রহণ হয়।

বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার

নদিয়া – ৯০.২৮ শতাংশ

উত্তর ২৪ পরগনা – ৮৯.৭৪ শতাংশ

দক্ষিণ ২৪ পরগনা – ৮৯.৫৭ শতাংশ

দক্ষিণ কলকাতা – ৮৬.১১ শতাংশ

উত্তর কলকাতা – ৮৭.৭৭ শতাংশ

হাওড়া – ৮৯.৪৪ শতাংশ

হুগলি – ৯০.৩৪ শতাংশ

পূর্ব বর্ধমান – ৯২.৪৬ শতাংশ

Sumit Chakraborty: