গ্যাংটক, ২৮ এপ্রিল : পশ্চিমবঙ্গ সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিগত এক মাস ধরে লাগাতার দলীয় প্রচারে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটের আগে সোমবার সেই প্রচারপর্ব শেষ হয়েছে। বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ায় শেষলগ্নের প্রচার করেছেন মোদি। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার একেবারে অন্য মেজাজে প্রধানমন্ত্রী। গ্যাংটকে গিয়ে কিশোর-কিশোরীদের সঙ্গে ফুটবল খেললেন তিনি। গোল দিতেও দেখা গেল তাকে। খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন। খেলোয়াড়দের সকলকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে।
গ্যাংটকে কিশোর-কিশোরীদের সঙ্গে ফুটবল খেললেন প্রধানমন্ত্রী
ফুটবল খেললেন প্রধানমন্ত্রী