কবিতা : মানুষ

আর্য্য ব্যানার্জী
তোমার হৃদয়, হ্রদের মতোই স্থির
তোমার রক্তে, লেলিহান শিখা
শিরদাঁড়াটা, বটবৃক্ষের মতো
শুধু শরীর জুড়ে ঐতিহাসিক ক্ষত।

তুমি ঝড়ের সামনে পাহাড় সমান দৃঢ়
প্রলয় তোমার বহুজন্মের সাথী
ধ্বংসস্তূপই তোমার জন্মস্থল
তবু বলো কেন মলিন হচ্ছে দ্যুতি?

তুমি অন্ধকারে আলোর পথিক
প্রতিটি যুদ্ধ শেষে, বিজয়ের ছাপ
তুমি, বারুদে মিশে থাকা মৃত্যুর হাহাকার
তুমি ঈশ্বর সৃষ্ট এক ও অন্তিম পাপ।

তুমি মানুষ, তুমিই পারো সব
ভস্ম থেকে উঠে এসো ফিনিক্সপাখির মতো
চিৎকার করে বলো আমি আছি,
তোমার চোখে জ্বলে উঠুক বিদ্রোহের আগুন
তোমার কণ্ঠ ফিরে পাক বিপ্লবের স্বর।

Sumit Chakraborty: