কবিতা : করতল

বাসব মৈত্র

মৃত্যু যন্ত্রণা দেখে তুমি মিলিয়েছ পাপ পুণ্য। নৈতিকতা অনৈতিকতার মিশেল ব্যাখ্যা বিশ্লেষণে— কত স্বজন-বান্ধবের স্বর। কাকে সাক্ষী মেনে বলব আজ, প্রতিটা বিশ্লেষণের ভেতর কোথাও না বলা কথা, জানা অজানা কথা, ঘটনার বিচ্ছুরণ। কীই বা পরিস্থিতি ছিল, সন্দেহ— অনুমানে, প্রত্যক্ষ পরোক্ষে সেখানে ভূমিকাই বা কতুটুকু কার

মৃত্যু যন্ত্রণা দেখে মিলিয়ে নাও,মানুষ কেমন ছিল। শিক্ষা চেতনার স্তর অবক্ষয়ে তবু অলৌকিক মিলেছে কিছুটা,
কতজন এসেছিল শ্মশানে— এই নাকি অস্তিত্বের সারমর্ম। এই নাকি অপলক সংসার, কাঠামো তোমার

Sumit Chakraborty: