‘অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক’, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিনের আর্জিতে পর্যবেক্ষণ হাইকোর্টের

কলকাতা, ২৪ সেপ্টেম্বর- নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দেওয়ার কথা বলেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, ‘নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেসে প্রার্থী মিলন প্রধানকে ভোটে লড়তে দিন। তাঁকে অন্তর্বর্তী জামিন দিচ্ছি।’ বৃহস্পতিবার সকালেই মিলন প্রধানকে স্বস্তি দিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আগামী ১২ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। এমনকী নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার করা যাবে না। এবার তাঁর জামিন মামলায় হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিচ্ছি। তাকে ভোটে লড়তে দিন। বাকিটা মামলার ভাগ্যের উপর নির্ভর করবে।”

            এদিন প্রদেশ কংগ্রেস কার্যালয়ে মিলনের স্ত্রী অর্পিতা প্রধান বলেন, ‘আমার স্বামীকে জামিন দেওয়া হোক। ওনাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। যে অন্যায় করেনি সে জেল খাটছে। আমি একটা সন্তানকে নিয়ে পথে বেরতে পারছি না। ওনাকে এবার মুক্তি দেওয়া হোক।’ এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রচারে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন অর্পিতা।

Sumit Chakraborty: