কলকাতা, ৪ জুন- বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর) দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী এবং তাঁদের পরিবার এই সুবিধা পাবেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিআর দেওয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবান্ন।
রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়াও শুরু করেছে রাজ্য সরকার। নবান্নের অর্থ দফতর সূত্রে খবর, গত শুক্রবার থেকেই বকেয়া ডিএ-র টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে, আপাতত তা দেওয়া হচ্ছে।