বাসব মৈত্র
তাহলে সে মদ টা খাবে কোথায়? এত আলো, শুনুন
সুনীল গঙ্গোপাধ্যায়কে আমি ইষ্ট মানি, কিন্তু জীবন অনেক পাল্টেছে।
এত আলো, এত পুলিশ দিয়েছেন আপনারা
আমরা মদ মেশাতে পারিনা।
আমরা শুধু মদ চেয়েছি। কারও ক্ষতি নয়।
আপনাদের আশঙ্কা তবু ।
আমাদের অভিভাবকরা আমাদের দুর্ ছাই করেছে রোজ,
আমরা সংসারে ঠিকঠাক টাকা দিইনি।
ধার করে জামা কিনে ফেলেছি।
ডেলিভারি ম্যান, যেদিন জিন্সের জামা দিয়ে যাওয়ার কথা তার দুদিন আগে জামা দিয়ে গেছে, ফলে অফিস থেকে বাবাকে ফোন করে ধার চাইতে হয়েছে। ধার শোধ করিনি। বিরক্ত বাবা।
এইভাবে নিরন্তর আমরা মদ খেয়েছি, প্রেমিকার প্রেমিকের জন্য কিছু গিফট
ইএমআই-এর টাকা তছনছ করে মাল খেয়েছি। ধার তো আমাদের যৌন অভিব্যক্তি। মদ খেয়েছি গঙ্গার ধারে।
গঙ্গার ধার কোন ঘাট? এক বাইকে তিনজন
যেদিন প্রেমিক থাকে সেদিন খুব ভালো লাগে
যেদিন প্রেমিকা থাকে সেদিন খুব ভালো লাগে
আমরা অন্ত্যমিল ভেঙে দিয়ে গদ্যের মাতলোমোয় জীবন ও সভ্যতার মুখোশকে সমান্তরাল ট্রামলাইনের মতন বয়ে নিয়ে গেছি। জীবননদীর ট্রামলাইন কত রক্তপাত তাতে —
তোমরা প্রজ্ঞার আলো জ্বেলেছ।
প্রজ্ঞার যৌন নাচন কোদোন আমরা দেখেছি বিস্তর।
তোমাদের মাইনে তো আহা ওগো সভ্যতা আমরাই লিভার
কিডনি বেচে তুলে দিয়েছি, বলো বছরের পর বছর, যুগ যুগান্ত।
তবু তো সেই ধ্রুবক প্রশ্ন—
তাহলে সে মদ টা খাবে কোথায়?
পার্কে?
বাড়িতে?
শ্যামবাজারের মোড়ে? গঙ্গার ধারে? লঞ্চে? ট্রেনে? সোনাগাছির সান্ধ্য হুল্লোড়ে?
নাকি শুধু নামজাদা হোটেলে?
ড্যান্সিং বার? কত মেয়ের শরীর নিয়ে খিল্লি করেছো বলো ক্যাপিটালিস্ট, চারটে নীল আলো জ্বালিয়ে।
গরীব গর্ভপাত করায়
তুমি তো জানে মেরে দাও।
গরিবের কাঁচা খিস্তি তুমি সাহিত্য করো।
কত ড্যান্সিং বারে
মোবাইল নম্বর কত এধার ওধার!!
সভ্যতার চারিদিকে নিষিদ্ধ গল্প কথা,ওগো
মদ, যৌনতা পরিপূরক।
তুমি খালপাড়, মেরি জান
তুমি বিটিরোড, সুইটহার্ট
তুমি, হাসপাতাল, কিউটি
তুমি কারখানা,
তুমি কুমারটুলি, বেবি
তুমি, অন্ধকার গলিপথ
তুমি লাইব্রেরি
তুমি শ্মশানে শ্মশান
তুমি হাতিবাগান
তুমি ফুটপাথ— ডার্লিং
আমরা মদ খাব
মদ আমদের বিকল্প যৌনতা
বিকল্প মন
বিকল্প আশ্রয়
মদতি মদতিতে গেলাস চুম্বন
ব্ল্যাকের অন্ধকার গলি
আমি সোনাগাছি ঘুরে আসা যুবক, প্রৌঢ়
স্নান করি সবশেষে
এর তার সঙ্গে ঝগড়া লাগিয়ে আমি অন্যের মদ খেয়েছি প্রচুর, এঁটো মদ আমার যৌবন।
আমি চাই, তুমি আমায় বাইকে করে পৌঁছে দাও
আমি চাই জোরালো চুম্বন
বমি আছে। বাগবাজার থেকে যাদবপুর।
বমি আছে। রেল লাইন। ক্যাবলা চাঁদ
বাড়ি ফিরতে তো হয়ই বলো।
মিথ্যে দিয়ে ঢেকে দিতে হয় যৌনতা, নেশা, সংসার ও ভক্তি
প্রেম চুলকায়। ঘা করে।
তবু তো মদ টা খেতে হবে। হাইপ্রেশার! চিলেকোঠা।
মদ জিভে জিভে আসক্তি তৈরি করে।
মদ— যার কোনও বিকল্প ছিল না আমাদের ঢ্যামনা জীবনে
যৌনতাকে তবু ত্যাজ্যপুত্র করতে পারি…।