আগামী শিক্ষাবর্ষেই বিদ্যালয়ের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৩ আগস্ট– শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবসকে কেন্দ্র করে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করার কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। গোটা বিষয়টির দেখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  তার উদ্যোগে শ্যামাপ্রসাদকে ঘিরে নানা পরিকল্পনা বাস্তবায়িত করতে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বিশেষ কমিটি তৈরি হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠক ছিল। তাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেসব জানালেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে অন্যতম বড় সিদ্ধান্ত, স্কুলশিক্ষা দপ্তরের উদ্যোগে আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পর্ব। তাঁর আত্মবলিদান পড়ানো হবে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বস্তরে। প্রকাশিত হবে আলাদা বই। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুটি বই প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সক্রিয় উদ্যোগে রামকৃষ্ণ মিশনের একটি প্রতিষ্ঠানের সহায়তায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে যে পাণ্ডুলিপি প্রস্তুত করা হয়েছে, তা যৌথ ভাবে সরকারি উদ্যোগে মুদ্রণ ও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী অন্তর্ভুক্ত হবে, তেমনই তাঁকে নিয়ে বই প্রকাশে আগ্রহী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদা যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে মাননীয় তথাগত রায়ের প্রচেষ্টা ইতিমধ্যে একটি বই প্রস্তুত হয়েছে। আমাদের ইচ্ছা, তাদের সঙ্গে একসঙ্গে বইটি প্রকাশ করব। এবার তাঁরা নিজেদের মতামত জানাবেন। এছাড়া আমাদের গ্রন্থাগার দপ্তরকে বলা হয়েছে, তারা শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে পূর্ণাঙ্গ বই প্রকাশ করবে। বাংলা ও ইংরাজি ভাষায় তা হবে। আশা করছি, এ বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’ এছাড়াও হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এখানকার গ্রন্থাগারটির মানোন্নয়ন হবে। তৈরি হবে একটি মিউজিয়ামও।

Sumit Chakraborty: