ইউনিটারি কুলিং প্রোডাক্টের সম্ভার নিয়ে এল ব্লু স্টার

কলকাতা, ৯ এপ্রিল- ভারতের রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল কুলিং সেগমেন্টে কোম্পানির উপস্থিতিকে আরও শক্তিশালী করতে ব্লু স্টার লিমিটেড ২০২৬-এর গ্রীষ্মের মরসুমের জন্য তাদের নতুন রেঞ্জের রুম এয়ার কন্ডিশনার নিয়ে এসেছে। গ্রাহকদের নানাবিধ চাহিদা ও ব্যবহারিক প্রয়োজন মেটাতে এই বিশাল পোর্টফোলিওতে রয়েছে মোট ১২৫টি রুম এয়ার কন্ডিশনার মডেল, যার মধ্যে একটি ফ্ল্যাগশিপ প্রিমিয়াম রেঞ্জও অন্তর্ভুক্ত। সব মডেলই ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়া ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (BEE)-এর নতুন মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বর্তমানে প্রায় ১৪ মিলিয়ন ইউনিটের এই বাজার, ২০৩০ অর্থবর্ষের মধ্যে ৩০ মিলিয়ন ইউনিটে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। বিস্তীর্ণ ও সম্ভাবনা পূর্ন বাজারে প্রথমবারের ক্রেতাদের চাহিদা এবং উন্নত শহরাঞ্চলে রিপ্লেসমেন্ট ডিমান্ড—এই দুইয়ের সম্মিলিত প্রভাবে এই বৃদ্ধি ঘটবে।

সংস্থার তরফে দাবি করা হয়েছে, ‘অ্যান্টি-ভাইরাস টেকনোলজি’ সমৃদ্ধ এয়ার কন্ডিশনারগুলির এই রেঞ্জটি ক্ষতিকর জীবাণু ও সূক্ষ্ম কণাকে ফিল্টার করে ঘরের ভিতরের বায়ুর গুণমানকে উন্নত করে। এই ইউনিটগুলি এয়ার পিউরিফিকেশন মোডেও কাজ করতে পারে, যা বিশেষ করে শীতকালে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে।
কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ব্লু স্টার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বি থিয়াগরাজন বলেন, “ডেমোগ্রাফিক পরিবর্তন এবং পণ্য ব্যবহারের ক্ষেত্রে কাঠামোগত রূপান্তরের ফলে ভারতে কুলিংয়ের চাহিদা এখন এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে পৌঁছেছে। ভবিষ্যতে ভারতে প্রায় ১৫০ মিলিয়ন পরিবারের এয়ার কন্ডিশনার কেনার সামর্থ্য তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে, যা এই সেগমেন্টের বিশাল সম্ভাবনার ইঙ্গিত দেয়। ইউনিটারি কুলিং প্রোডাক্টের নতুন রেঞ্জ, যার মধ্যে রয়েছে কমার্শিয়াল রেফ্রিজারেশন সলিউশনের বিশাল পোর্টফোলিও, আমাদের এই ক্রমবর্ধমান সুযোগকে কাজে লাগাতে এবং রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল—উভয় সেগমেন্টে উপস্থিতি আরও বাড়াতে সহায়তা করবে। এয়ার কন্ডিশনার- এর প্রথমবারের গ্রাহক থেকে শুরু করে পরিবর্তিত রেফ্রিজারেশন চাহিদা—এই গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তনের সঙ্গে আমাদের প্রোডাক্ট স্ট্র্যাটেজিকে সামঞ্জস্য রেখে, ব্লু স্টার আগামী দিনের কুলিং চাহিদার পরবর্তী পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।”

Sumit Chakraborty: