কলকাতা, ১০ আগস্ট- এবার শীর্ষ আদালতে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তার বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আগামী তিন সপ্তাহ অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না।
এর আগে চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাই কোর্টে যে মামলা করেছিলেন অভিষেক, তা খারিজ হয়ে যায়। তার পরেই ৭ অগস্ট গভীর রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, শুধুমাত্র অভিষেকের বিরুদ্ধে মামলা রয়েছে বলেই তাঁকে বিদেশে চিকিৎসা পরিষেবা নিতে বাধা দেওয়া যায় না। একজন ব্যক্তির বিদেশে যাওয়ার এবং নিজের পছন্দমতো চিকিৎসা করানোর অধিকার রয়েছে।
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি নিয়ে তার দু’দিন আগে, গত সোমবার শুনানি হয়েছিল শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাই কোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। সাত দিনের মধ্যে অভিষেকের আর্জির নিষ্পত্তি করতে বলেছিল শীর্ষ আদালত। সেইমতো বুধবার এই মামলার শুনানি হয় হাই কোর্টে। তবে হাই কোর্টে অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। তারপর ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক। সেখানেই মিলল অনুমতি।