৫০-৫৫ যাত্রীকে নিয়ে ভারত মহাসাগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান!!

অনলাইন প্রতিনিধি :- মঙ্গলবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুর এডেন আদ্দে থেকে এক যাত্রীবাহী বিমান টেক-অফের কিছুক্ষণ পরেই ভারত মহাসাগরে উপকূলে বিধ্বস্ত হয়। ৫০ থেকে ৫৫ জন যাত্রী নিয়ে বিমানটি গালমুদুগ রাজ্যের গালগাদুদ অঞ্চলের গুরি’ইলে যাচ্ছিল। বিমানটি ছিল স্টারস্কাই এয়ারলাইন্সের। সোমালি সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে যে, বিমান উড়ানের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে পাইলট মোগাদিশুতে ফিরে যেতে বাধ্য হন। অবতরণের সময়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং উপকূলের কাছে এসে স্থির হয়ে যায়। বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনের ত্রুটির কারণে পাইলটের বিমান নিয়ন্ত্রণ করার ক্ষমতা আরও সীমিত হয়ে পড়ে।পাইলট বিমানবন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে বিমানটি রানওয়ে থেকে সরে যায় এবং উপকূলে বিধ্বস্ত হয়।

Dainik Digital: