সীমান্ত পার করার সময় গনধর্ষণের শিকার বাংলাদেশী মহিলা!!

দৈনিক সংবাদ অনলাইন, ২২ ফেব্রুয়ারী।। মধুপুর থানাধীন কমলাসাগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অব্যাহত। কিন্তু শনিবারের ঘটনা পুরোপুরি ব্যতিক্রম।বাংলাদেশী দুই শিশু সন্তানের জননীকে সীমান্ত দিয়ে ওপারে যাওয়ার পথে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানাগেছে, ৭ জন বাংলাদেশী ভারতীয় দালাল মারফত কৈয়াঢেপা সীমান্ত দিয়ে অবৈধভসবে বাংলাদেশে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সীমান্ত অতিক্রম করার সময় মহিলাকে চার যুবক মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে খবর পেয়ে ৭ বাংলাদেশী কৈয়াঢেপা বিওপির বিএসএফের হাতে আটক হলেও, অভিযুক্ত ভারতীয় চার মানব পাচারকারী এখনো পুলিশি ধরাছোঁয়ার বাইরে। পরে বিএসফের তরফে মহিলাকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল চেকআপ করানোর পর সকলকেই তুলে দেওয়া হয়েছে মধুপুর থানার পুলিশের হাতে। কিন্তু সীমান্ত এলাকালিতে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া দুষ্টচক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান পুরোপুরি শূন্যের কোঠায়।যার ফলে সীমান্ত সংলগ্ন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মহল খুবই চিন্তিত এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বাড়বাড়ন্তে।

Dainik Digital: