মাস্টার্স অ্যাথলেটিক্স রত্নার জোড়া সোনা জয়!!

অনলাইন প্রতিনিধি:-৪৬তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্সে রাজ্যকে জোড়া সোনা এনে দিলেন রত্না খাতুন। মহিলাদের পঁয়ত্রিশ বছর বয়স গ্রুপে চারশো মিটার হার্ডলসে এবং দুই হাজার মিটার স্টিপল চেস ইভেন্টে স্বর্ণ পদক লাভ করেন অ্যাথলিট রত্না খাতুন। চন্দ্রশেখর নায়ার স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার শনিবার চতুর্থদিনে ত্রিপুরার ঝুলিতে এসেছে দুটি সোনা সহ মোট আটটি পদক। মহিলাদের পঁয়ত্রিশ বছর বয়স গ্রুপে শাহানারা বেগম চারশো মিটার হার্ডলসে রৌপ্য এবং মহিলাদের পঁয়ত্রিশ বছর বয়স গ্রুপে ৪x১০০ মিটার রিলে ইভেন্টে ত্রিপুরা রৌপ্য পদক লাভ করেছে। এছাড়া পুরুষদের পঁয়তাল্লিশ বছর বয়স গ্রুপে চারশো মিটার হার্ডলসে মাহাবুল হালাম এবং চল্লিশ বছর বয়স গ্রুপে জেভলিন থ্রোতে দেবাশিস মজুমদার ব্রোঞ্জ পদক লাভ করেন। অন্যদিকে, পুরুষদের পঁয়ত্রিশ বছর বয়স গ্রুপে ৪x১০০ মিটার রিলে ইভেন্টে এবং মহিলাদের পঞ্চান্ন বছর বয়স গ্রুপে ৪ × ১০০ মিটার রিলে ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে ত্রিপুরা। আগামীকাল প্রতিযোগিতার শেষদিনে ত্রিপুরার আরও কয়েকটি ইভেন্টের খেলা রয়েছে।
Dainik Digital: