বাড়তে পারে বিমান টিকিটের দাম!!

দৈনিক সংবাদ অনলাইন:- দেশের অভ্যন্তরীণ বিমান ভাড়ার উপর কোনও নির্দিষ্ট সর্বোচ্চ সীমা থাকছে না। কেন্দ্রীয় সরকার এবার থেকে এই নিয়ন্ত্রণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সোমবার থেকে লাগু হল এই নিয়ম। যার ফলে বিমান সংস্থাগুলি এখন নিজেদের মতো করে ভাড়া নির্ধারণ করতে পারবে।
গত বছরের ডিসেম্বর মাসে ইন্ডিগোর বিমান পরিষেবা বিপর্যয়ের পর হঠাৎ করেই টিকিটের দাম হো হো করে বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে সরকার ভাড়ার উপর একটি সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছিল। তবে বিশেষজ্ঞদের মতে, উৎসব বা ভিড়ের সময়ে টিকিটের দাম অনেকটাই বাড়তি হতে পারে, আবার অফ-সিজনে কিছুটা কমতেও পারে।
অন্যদিকে, জ্বালানির দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেও বিমান সংস্থাগুলির খরচ বেড়েছে। ফলে সেই বাড়তি খরচ যাত্রীদের উপরই পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।এই সিদ্ধান্তে একদিকে বিমান সংস্থাগুলি স্বস্তি পেলেও, সাধারণ যাত্রীদের জন্য বিমানযাত্রা আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে বলে আশংকা।

Dainik Digital: