দৈনিক সংবাদ অনলাইন: দেশের অন্যতম সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিতি এইচডিএফসি ব্যাংক। সেখানকার চেয়ারম্যান পদে দীর্ঘকাল ধরে আসীন ছিলেন অতনু চক্রবর্তী। কিন্তু হঠাৎই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। জানা গিয়েছে, ব্যাংকের কিছু অভ্যন্তরীণ কার্যপ্রণালী ও সিদ্ধান্তের সঙ্গে তাঁর ব্যক্তিগত নীতি ও মূল্যবোধের অমিল থাকাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিগত ছ’বছর ধরে বেসরকারি এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ২০২১ সালে তিনি এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। দীর্ঘকাল দায়িত্ব সামলানোর পর ২০২৪ সালে তাঁর মেয়াদ আরও বাড়িয়ে ২০২৭ পর্যন্ত করা হয়। কিন্তু হঠাৎই মতের ছন্দপতন ঘটে। মেয়াদ শেষ হওয়ার আগেই হঠাৎই মাঝপথে তিনি ইস্তফা দিয়ে পদ থেকে সরে দাঁড়ালেন। চেয়ারম্যানের এই আচমকা পদত্যাগের পর শেয়ার বাজারেও ব্যাপক প্রভাবও পড়েছে।শেয়ারমূল্যে পতন দেখা যায় এবং বিনিয়োগকারীদের মধ্যেও অস্থিরতা তৈরি হয়েছে। তবে, স্বস্তির নিশ্বাস, পরিস্থিতি সামলাতে দ্রুত পদক্ষেপ গ্রহন করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেকি মিস্ত্রিকে। পাশাপাশি রিজার্ভ ব্যাংক আশ্বস্ত করেছে যে, এই ঘটনায় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা এবং ব্যাংক পরিচালনায় কোনও সমস্যা দেখা দেয়নি। ব্যাংকের পরিষেবা সুষ্টভাবেই পরিচালনা করা হচ্ছে অযথা গ্রাহকদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই।