দৈনিক সংবাদ অনলাইন :-নির্বাচনের প্রাক্কালে আসামের তিনসুকিয়া জেলার জাগুন এলাকায় পুলিশ কমান্ডো ক্যাম্পে ভয়াবহ জঙ্গি হামলা হলো।
রবিবার শেষ রাতে এই হামলা সংগঠিত হয়। হামলায় এখন পর্যন্ত অন্তত চার জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে।
জানা যায়, ভোররাতের দিকে হঠাৎই ক্যাম্প লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করা হয় এবং এরপরই চলে এলোপাথাড়ি গুলি। হামলার ধরন দেখে অনুমান করা হচ্ছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ULFA (Independent) বা ULFA(I)-এর জঙ্গিরাই এই হামলার সঙ্গে জড়িত। যদিও ঘটনার তদন্ত এখনও চলছে। আহত পুলিশ কর্মীরা নিকটবর্তী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। তাঁদের মধ্যে কয়েক জন মারাত্মক জখম হয়েছে তাদেরও চিকিৎসা চলছে কিন্তু তাদের শারীরিক অবস্থা গুরুতর। হামলার পর পরই গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সেনা ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের হামলা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। পাশা নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে, পরিস্থিতির উপর নজর রয়েছে প্রশাসনের।