তেল চেয়ে দিল্লিকে চিঠি ঢাকার!!

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১১ মার্চঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধেরকারণে জ্বালানি সংকট পরিস্থিতিতে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠকশেষে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাংবাদিকদের তিনি বলেন, "বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।” পরে একই কথা সাংবাদিকদের জানান বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, "আপৎকালীন সময়ে ভারত থেকে ডিজেলের সরবরাহ বাড়ানোর অনুরোধ করা হয়েছে ভারতকে।” বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। এর আগে বৈঠকশেষে বেরিয়েদিল্লিকে চিঠি ঢাকার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, "বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। এটি আমাদের অর্থনৈতিক সহযোগিতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং পাইপলাইন চালু রয়েছে। এই সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, এ নিয়ে আলোচনা হয়েছে।”
হাইকমিশনার জানান, পাইপলাইনে ভারত থেকে প্রতি মাসে ১৫ হাজার টন ডিজেল আসা শুরু হয়েছে। এটি দীর্ঘমেয়াদি করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কয়েকদিন আগেই ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেসময়ই ভারতে জ্বালানি সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। ভারতের রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন করপোরেশন লিমিটেডসহ কয়েকটি কোম্পানি বাংলাদেশে ডিজেল সরবরাহ করে থাকে। ভারত থেকে ডিজেল আনা সহজ করতে দুই দেশের মধ্যে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন। ভারতীয় অর্থায়নে নির্মিত প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন ২০২২ সালের ডিসেম্বর মাসে চালু হয়। পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।
Dainik Digital: