ছিঁড়ে পড়ল ইলেকট্রিক দোলনা!!

অনলাইন প্রতিনিধি :-হরিয়ানায় মানুষ সমেত ভেঙে পড়ল ‘সুনামি দোলনা’। এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে। আঁতকে উঠেছেন সকলে। হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরিয়ানার ফরিদাবাদের ঘটনা। সেখানে এই মুহূর্তে সূর্যকুণ্ড মেলা চলছে। মেলা দেখতে হাজির হয়েছেন বহু মানুষ। আর সেই আবহেই শনিবার বড় দুর্ঘটনা ঘটল।
Dainik Digital: