গ্যাস বুকিংয়ে নতুন নিয়ম নয়, পুরনো ব্যবস্থাই বহাল: স্পষ্ট করল কেন্দ্র!!

দৈনিক সংবাদ অনলাইন, ২৫ মার্চ: রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়েছিল নানা বিভ্রান্তি। আর তারই স্পষ্টীকরন দিল কেন্দ্রীয় সরকার। গ্যাস বুকিংয়ের সময়সীমা বা গ্যাস বুকিং এ কোনও নতুন পরিবর্তন করা হয়নি। কিছু সংবাদ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান বাড়ানো হয়েছে—কিন্তু সেই দাবিকেই সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করেছে সরকার।
কেন্দ্রের তরফে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে, দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের আতঙ্কিত হয়ে আগাম বা অপ্রয়োজনীয় বুকিং করার কোনো প্রয়োজন নেই। সরকার আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ ব্যবস্থায় কোনও পরিবর্তন আনা হয়নি বরং পূর্বের নিয়ম অনুযায়ীই বুকিং ও ডেলিভারি চালু রয়েছে।বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির জেরে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে গ্যাস সরবরাহ এখনও নিয়ন্ত্রণেই রয়েছে। তাই অযথা ভূয়ো খবরে কান দিয়ে ‘প্যানিক হয়ে বুকিং’ না করে স্বাভাবিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

Dainik Digital: