অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী: ভিলেজ কমিটির নির্বাচন ইস্যুতে কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার। শুধু তাই নয় আসন্ন এডিসি ভোটের সাথেই ভিলেজ কমিটির নির্বাচনের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আজ বুধবার শেষ রক্ষা হয়নি। সুপ্রিম কোর্টক নির্দেশে বলেছে ভিলেজ কমিটির নির্বাচন ইস্যুতে আর শুনানি হবে না।। সময় ও প্রদান করা হচ্ছে না। ত্রিপুরার নির্বাচন কমিশনকে আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভোটের সাথেই ভিলেজ কমিটির নির্বাচন শেষ করতে হবে। আগামী ১৮ এপ্রিল এডিসি সরকারের কার্যকাল শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১৮ এপ্রিলের মধ্যেই ভিলেজ কমিটির এবং এডিসি ভোট করতে রাজ্য নির্বাচন কমিশনকে সম্পন্ন করতে হবে। প্রায় ১০ বছর পর ত্রিপুরাতে সুপ্রিম কোর্টের রায়ের পর ভিলেজ কমিটি নির্বাচন হতে পারে।
জানা গিয়েছে, সর্বোচ্চ আদালতের নির্দেশের পর ভিসি নির্বাচনের বিলম্ব নিয়ে কোনো সঠিক জবাব সুপ্রিম কোর্টকে দেয়নি রাজ্য সরকার। সর্বোচ্চ আদালতে আরও সময়ের আবেদন করেছিল রাজ্য সরকারের আইনজীবীরা। রাজ্য সরকারের আবেদন নাকচ করে ৬ নভেম্বর ভিলেজ কমিটি নির্বাচন মামলার শুনানির দিনক্ষণ ঘোষণা করেছিল সর্বোচ্চ আদালত। গত পঁচিশ আগষ্ট ত্রিপুরায় ভিলেজ কমিটির নির্বাচনে বিলম্বের কারণ জানতে চেয়ে রাজ্য সরকারকে নোটিশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। সাত অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে।
আজ নয়াদিল্লী থেকে ভিসি নির্বাচন ইস্যুতে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ আরও বলেন, রাজ্যে ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের ২০১৬ সালে ভিলেজ কমিটির নির্বাচন হয়েছে। দশ বছর হতে যাচ্ছে ভিসি নির্বাচন হচ্ছে না। রাজ্যে ২০১৮ সালে পর থেকে এখন পর্যন্ত অন্যান্য সব নির্বাচন হচ্ছে। এক্ষেত্রে শুধুমাত্র বঞ্চিত গ্রাম পাহাড়ের মানুষ। তিনি বলেন, রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে মামলা করেছি। হাইকোর্ট ভিসি নির্বাচনের পক্ষেই রায় দিলেও নির্বাচন হয়নি। সুপ্রিম কোর্টের রায়ে 'ভিসি নির্বাচন করতে হবে। তিনি বলেন, তিপ্রা মথা দলের পক্ষে আমি ভিলেজ কমিটির নির্বাচনের ইস্যুতে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল। আদালত ছয় মাসের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। এরপরও নির্বাচন হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে নানা অসুবিধার কথা উল্লেখ করে নির্বাচন করা হয়নি। যদিও এই সময়ের মধ্যে বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচন হয়েছে। যে কারণে তিপ্রা মথা দলের পক্ষ থেকে আমি আবার সুপ্রিম কোর্টে মামলা দ্বারস্ত হয়েছিলাম। আজ মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের পক্ষে রায় দিয়েছেন। প্রদ্যোত কিশোর দেববর্মণের দাবি ভিলেজ কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার পরেও নির্বাচন না হওয়ায় ত্রিপুরার জনজাতি জনগণ প্রশাসনিকভাবে উপেক্ষিত হয়ে পড়েছেন। প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে (এডিসি) ২০১৬ সালের চব্বিশ ফেব্রুয়ারী শেষবার ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই বছরের সাতাশ ফেব্রুয়ারী রাজ্য নির্বাচন দপ্তর ফলাফল ঘোষণা হয়। প্রথা অনুযায়ী পাঁচ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০২১ সালে ভিলেজ কমিটির মেয়াদ সমাপ্ত হয়েছে। ২০২১ সালে করোনা অতিমারির প্রভাব থাকায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও নির্বাচন আর হয়নি। এদিকে ভিলেজ কমিটির নির্বাচন ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসতেই এডিসি জুড়ে বাইক র্যালি করেছে তিপ্রা মথার ছাত্র যুবরা।