অন্ধ্রপ্রদেশে একটি বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু যাত্রীর!!

দৈনিক সংবাদ অনলাইন :- অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা! মর্মান্তিক ভাবে মৃত্যু হল একাধিক যাত্রীর। বৃহস্পতিবার ভোরে একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ বাধে। আর এর পরই আগুন লাগে বাসটিতে।
পুলিশ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী দুর্ঘটনাটি ঘটে ভোর প্রায় ৬টা নাগাদ। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ফলে বাসের ভিতরে থাকা বহু যাত্রী আটকে পড়েন। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর, আহত হয়েছেন ২০-২২ জন।
অনেক যাত্রীর আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সংঘর্ষের পরই বাসে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের শীর্ষ নেতৃত্বও, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে
Dainik Digital: